কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির নতুন অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

‘জাতীয় শ্রমিক শক্তি’ নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ হয়।

অনুষ্ঠানে জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়।’

তিনি বলেন, ‘কিছু মানুষ জাতীয় ঐক্য বলতে শুধু রাজনীতির দলের ঐক্য বোঝে। কিন্তু রাজনৈতিক ঐক্য হলো সব শ্রেণিপেশার মানুষের মধ্যে ঐক্য। আজকেও জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করতে যাবে, এটা কোনো জাতীয় ঐক্য নয়।’

শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন অবহেলা হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা। এ সময় জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্বের নাম ঘোষণা করেন তিনি। শ্রমিক শ্রেণির দীর্ঘদিনের বঞ্চনা দূর করে, তাদের ন্যায্য অধিকার ও রাজনৈতিক অংশীদারত্ব নিশ্চিতে জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে বলে জানান সংগঠনটির নেতারা।

বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্যসচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। মুখ্য সংগঠক আরমান হোসেন, সদস্য সচিব রিয়াজ মোরশেদ, আহ্বায়ক হবেন মাজহারুল ইসলাম ফকির।

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

১০

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১১

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১২

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১৩

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১৪

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৫

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

১৬

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৭

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১৮

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১৯

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

২০
X