কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মূল সমস্যা হচ্ছে এই অবৈধ সরকার : ইশরাক

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে বর্তমান অবৈধ সরকার। সর্বক্ষেত্রে তারা ব্যর্থ। জনগণের দিকে তাদের দৃষ্টি নেই। তাদের মূল লক্ষ্য লুটপাট করা। তাই আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বুধবার বিকেলে রাজধানীর বৌদ্ধ মন্দির এলাকায় ঢাকা মহানগর ৪ এবং ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ অনুষ্ঠান পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, অনির্বাচিত বিনা ভোটের এ সরকার বাংলাদেশকে লুটপাট করছে। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে ভুয়া নির্বাচনের মাধ্যমে দুই ভুয়া ব্যক্তিকে অবৈধভাবে মেয়র পদে বসিয়েছে। তারা কোনো মেয়র নয়, তারা অবৈধ সরকারের অবৈধ প্রশাসক। এরা ডেঙ্গু নিধনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মশক নিধনের নামে এদের বিরুদ্ধে অর্থ দুর্নীতির অভিযোগ এসেছে।

বিগত ডিএসসিসির মেয়র প্রার্থী ইশরাক বলেন, বিএনপির শাসনামলে ডেঙ্গু নিধনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়। যার ফলে ডেঙ্গুর প্রকোপ কমে পরবর্তীতে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যতে নেমে আসে। আজকে সরকারের ব্যর্থতার কারণে লাখ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছে শতশত মানুষ।

তিনি বলেন, নগরবাসী যখন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু শঙ্কায় দিন কাটাচ্ছে সেই মুহূর্তে এক মেয়র পরিবার নিয়ে বিদেশ সফরে ব্যস্ত ছিলেন, আরেক মেয়র ড্রোন উড়িয়ে জনগণের সাথে তামাশা করেছেন।

তিনি বলেন, সরকারের ১৫ বছরের অবৈধ শাসনামলের আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। এখান থেকে পিছনে ফেরা যাবে না। যে করেই হোক দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এ বাকশালী সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরে যাব।

এসময় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১০

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১১

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১২

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৩

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৪

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৭

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৮

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৯

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

২০
X