কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফা মানুষের কাছে পৌঁছাতে মাঠে নেমেছে বিএনপি : কফিল উদ্দিন

উঠান বৈঠকে বক্তব্যে রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
উঠান বৈঠকে বক্তব্যে রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে চাই, যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুষ্ঠু রাষ্ট্রকাঠামো উপহার পায়।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান এলাকায় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কফিল উদ্দিন বলেন, চাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান এই এলাকায় থাকবে না। কেউ এমন অন্যায় কাজে জড়ালে আমি নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। রাজধানীর দক্ষিণখানসহ প্রতিটি এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

উত্তরখান থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বকুলের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বিএনপি জনগণের দল। এই দল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

তারা আরও বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনই বিএনপির লক্ষ্য।

বৈঠক শেষে এলাকাবাসীর মাঝে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। দলীয় নেতাকর্মীরা ৩১ দফা কর্মসূচির প্রচারে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X