কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পুরোনো ছবি
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পুরোনো ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি এনসিপির সঙ্গে আছি। এনসিপির সঙ্গেই সরকার গঠন করব।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজের পদত্যাগ প্রসঙ্গে গণমাধ্যমে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ ধরনের তথ্য দিলে জনগণ বিভ্রান্ত হবার সম্ভাবনা থাকে।

তথ্য নিশ্চিত করেই খবর প্রকাশের আহ্বান জানান এনসিপির এ মুখ্য সমন্বয়ক।

হঠাৎ কেন পদত্যাগের গুজব ছড়াল— এ বিষয়ে তিনি বলেন, এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে। সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন, আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল, বর্তমান সরকারের সময়েও একই সঙ্গে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই কাজ অব্যাহত রেখেছে। কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে সেখানে কোথায় ব্যত্যয় হয়েছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত।

এনসিপির এই নেতা আরও বলেন, নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীর আওতাধীন মিডিয়ায় সুষ্ঠু ধারার সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X