বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের মানবাধিকার উপদেষ্টা আবু সায়েমের পিতার মৃত্যুতে শোক 

তারেক রহমানের মানবাধিকার উপদেষ্টা আবু সায়েমের পিতার মৃত্যুতে শোক 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েমের পিতা মো. মফিজ উল্লাহ (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৬ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বেশকিছু দিন ধরে বার্ধক্যজনিত ও হার্টের অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে মরহুম মফিজ উল্লাহ স্ত্রী এবং এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম মো. মফিজ উল্লাহ কর্মজীবনে সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার লক্ষী-নারায়ণপুর গ্রামে।

এদিকে মরহুম মো. মফিজ উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য সচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

এক শোকবার্তায় তারা বলেন, মহান রাব্বুল আল-আমিন যেন তাকে বেহেস্ত নসিব করেন ও শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

মিডিয়া সেলের শীর্ষ নেতৃদ্বয় মরহুম মফিজ উল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X