কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, তালিকায় নেই শিল্পীরা

বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার তালিকায় দেখা যায়নি কোনো শোবিজ শিল্পীকে। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় বেশ আলোচনায় ছিল কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা, অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।

এছাড়া বিভিন্ন সময়ে আলোচনায় আসে বিএনপির হয়ে নির্বাচনে লড়তে পারেন সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, চলচ্চিত্র অভিনয়শিল্পী হেলাল খান ও শিবা সানু। কিন্তু মনোনয়ন তালিকায় তাদের কারও নাম পাওয়া যায়নি।

এর আগে ২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন বেবী নাজনীন। তখন সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন কনকচাঁপাও। যদিও এবার সিরাজগঞ্জ-১ আসন থেকে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এছাড়া মনির খানের ঝিনাইদহ-৩ আসন থেকে মোহাম্মদ মেহেদী হাসানের নাম এসেছে প্রার্থী তালিকায়।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১০

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১১

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১২

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৬

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৭

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৮

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

২০
X