কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা গোলাম কিবরিয়ার জানাজায় মানুষের ঢল

জানাজা। ছবি : কালবেলা
জানাজা। ছবি : কালবেলা

প্রকাশ্যে গুলিতে নিহত পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বাদ আসর রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষ অংশ নেন। শোকাহত উপস্থিত জনতা কান্নায় ভেঙে পড়েন এবং প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানান।

জানাজায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতা, যুবদলের কেন্দ্রীয় ও মহানগর উত্তর ইউনিটের নেতারা। হঠাৎ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দলীয় নেতারা বলছেন, এমন নির্মম হত্যাকাণ্ড কখনোই মেনে নেওয়া যায় না এবং এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

শোকার্ত পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন কিবরিয়া। তার মৃত্যুতে এলাকায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও শোক বিরাজ করছে। জানাজা শেষে গোলাম কিবরিয়াকে কালশী কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর সেকশন-১২ এলাকায় ঘটে এ ঘটনা।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X