কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

রাজধানীর রূপনগরে দোয়া ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর রূপনগরে দোয়া ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, দেশের দু–একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, এসব দল ৫ আগস্টের আগে জনগণের পক্ষের রাজপথের আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি।

শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রূপনগরে দোয়া ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব মন্তব্য করেন আমিনুল হক। তিনি ইসলামকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করে জামায়াতের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

আমিনুল হক বলেন, যারা আজ নিজেদের ইসলামিক দল বলে পরিচয় দেয়, তারা গত ১৭ বছর কোথায় ছিলেন? ৫ আগস্টের পর তাদের নতুন রূপ দেশবাসী দেখল। ১৯৭১ সালেই জাতি তাদের পরিচয় দেখেছে।

তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত রাজাকার হিসেবে পাকিস্তানি বাহিনীর সহায়তা করেছে এবং বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং খালেদা জিয়া নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।

সমাবেশ শেষে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধানের শীষের সমর্থনে একটি মিছিল বের হয়ে রূপনগর হয়ে ইস্টার্ন হাউজিং এলাকায় গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X