কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে সেলিম, পেলেন মনোনয়ন

বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন সেলিম। ছবি : সংগৃহীত
বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন সেলিম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ দল বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সেলিম।

বাংলাদেশ এলডিপি বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের অন্যতম শরিক দল ছিল।

শাহাদাত হোসেন সেলিমকে বিএনপিতে স্বাগত জানিয়ে আমীর খসরু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের কাণ্ডারি হচ্ছেন শাহাদাত হোসেন সেলিম। তিনি (সেলিম) এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকা সদ্য বিলুপ্তকৃত বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু।

তিনি জানান, বাংলাদেশ এলডিপির ১১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এর মধ্য দিয়েই বাংলাদেশ এলডিপি বিলুপ্ত হলো।

যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপিতে যোগ দেওয়ার পর শাহাদাত হোসেন সেলিম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুকরিয়া আদায় করেন। অন্যদিকে তমিজ উদ্দিন টিটু তার ফেসবুক পেজে লেখেন ‘বিদায় বাংলাদেশ এলডিপি, স্বাগতম বিএনপি’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X