বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুর-১ আসনে ভোট কারচুপির দাবি বিএনপি প্রার্থীর

দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন বিএনপির প্রার্থী জেবরিন। ছবি : কালবেলা
দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন বিএনপির প্রার্থী জেবরিন। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল স্থগিত এবং ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শেরপুর-১ আসনের বিএনপি প্রার্থী ডা. প্রিয়াংকা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আমার নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর ভোটের সংখ্যা কম দেখানো হয়েছে। নির্বাচনের দিন দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তাকে প্রভাবিত করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করার পরিবেশ তৈরি করা হয়।

তিনি অভিযোগ করেন, ভোট গ্রহণের দিন লাঙল প্রতীক প্রার্থীর এজেন্টরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অনৈতিক সমঝোতা করে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর সাথে কাজ করেছে।

ডা. প্রিয়াংকা বলেন, ১২ ফেব্রুয়ারি শেরপুর-সদর ১ আসনের ১৪৫টি ভোট কেন্দ্রে অন্যান্য দলের পোলিং এজেন্টরা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারলেও বিএনপি’র এজেন্টদের নানা উপায়ে হুমকি ও চাপের মুখে রাখা হয়েছিল। এমনকি ওইদিন হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী ভোটারদের ভোটদানে বাধা দেয়া হয়েছিল।

ডা. প্রিয়াংকা অভিযোগ করে বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের দিন ইচ্ছে করে ভোটারদের দীর্ঘ সময় লাইনে আটকে রাখা হয়েছিল। যেন ভোটদানের গতি কম দেখিয়ে ব্যালেটে অবৈধভাবে সিল মারা যায়।

নির্বাচনের দিন এসব অভিযোগের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করেও তার কোনো সহযোগিতা পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে শেষে তিনি কিছু ভিডিও ডকুমেন্টারি দেখান।

উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রাশেদুল ইসলাম ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে বিজয়ী হন এবং বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ৭৮ হাজার ৩৪২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

তবে বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কা এই ফলাফল মেনে না নিয়ে নির্বাচন কমিশনের কাছে ফলাফল স্থগিত রেখে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পুনরায় ভোট গ্রহণের আহ্বান জানিয়েছেন।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X