বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সিট নিশ্চিত করতে চাইলে, আগেই জোটের সঙ্গে চলে যেতাম’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

সংসদে আসন নিশ্চিত করতে চাইলে আগেই কোনো জোটের সঙ্গে চলে যেতাম বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আসন্ন নির্বাচনে অন্য দলের সঙ্গে জোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আমরা কয়টা সিট পাব বা প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাব বা পাব না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম। তো নির্বাচনের লক্ষ্য কী? তিনি আরও বলেন, আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করবে।

নির্বাচনি পরিবেশের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনী পরিবেশ সন্তোষজনক আমরা বলব না। আমাদের পোস্টার বিভিন্ন জায়গায় ছিড়ে ফেলা হচ্ছে। অস্ত্রের মহড়া হচ্ছে, সেটি বিএনপি-জামায়াত উভয় পক্ষের থেকেই আমরা দেখছি। বিভিন্ন জায়গায় মাফিয়া, ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের নির্বাচন করতে দেবে কি না, সেটির ওপর নির্বাচনের পরিবেশ নির্ভর করবে।

মানুষের ভালোবাসাকে উপেক্ষা করতে পারেন না জানিয়ে এনসিপির এ নেতা বলেন, এত মানুষ মনোনয়নপত্র কিনেছে, তারা চেয়েছে আমরা এককভাবে দাঁড়াই। আমরা কম্প্রোমাইজ করতে চাইনি। তাই আমরা বিএনপি বা জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে জোট করিনি।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয় ৷ এবারের নির্বাচনের মূল গণভোট ৷ আপনারা অনেকে জিজ্ঞেস করেন, আমরা কয়টি সিট পাব ৷ সিট পাওয়ার জন্য আমরা নির্বাচন করছি না। সেটি চাইলে আমরা বড় কোনো দলের সঙ্গে নির্বাচন করতাম ৷

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X