কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণিপ্রেমী ‘রুহুল ভাই’-এর পাশে তারেক রহমান

রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি রাজধানীর মোহাম্মদপুরে গিয়ে ‘রুহুল ভাই’র সঙ্গে সাক্ষাৎ করে। ছবি : কালবেলা
রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি রাজধানীর মোহাম্মদপুরে গিয়ে ‘রুহুল ভাই’র সঙ্গে সাক্ষাৎ করে। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে প্রাণিপ্রেমী ‘রুহুল ভাই’-এর সঙ্গে সাক্ষাৎ করেছে সংগঠনটির একটি প্রতিনিধি দল।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে গিয়ে ‘রুহুল ভাই’র সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন- বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আদনান আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি প্রমুখ।

প্রসঙ্গত, রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ৩২ হাজার ৮০০ টাকা খরচ করে বেজি ও কুকুর-বিড়ালকে খাওয়ানো প্রাণিপ্রেমী ‘রুহুল ভাই’-এর বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X