ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

শরিফ ওসমান হাদি এক অবিচল সাহসের নাম: নাছির উদ্দীন নাছির

শরিফ ওসমান হাদি । ছবি : সংগৃহীত
শরিফ ওসমান হাদি । ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও আন্দোলনকর্মী ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে হাদির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, তরুণ নেতা শরীফ ওসমান হাদি এক অবিচল সাহসের নাম। দেশপ্রেমের প্রশ্নে অটল, যার প্রতিরোধ কখনো আপস করেনি। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু রাজপথে লড়েছেন এমন নয়; বরং আরও তাৎপর্যপূর্ণভাবে লড়েছেন সংস্কৃতির ময়দান। শিল্প, সাহিত্য ও বিবেকের সংমিশ্রণে স্বৈরাচারের শিকড়কে চ্যালেঞ্জ করেছিলেন।

নাছির আরো উল্লেখ করেন, পতিত ফ্যাসিবাদীগোষ্ঠী তাকে ঘাতকের হাতে হত্যা করলেও, তার আদর্শকে হত্যা করতে পারেনি। শরীফ ওসমান হাদী বেঁচে থাকবেন আমাদের প্রতিটি সাংস্কৃতিক প্রতিরোধে, মাথা নত না করা প্রতিটি তরুণ কণ্ঠে, আর সেই বিশ্বাসে—স্বাধীনতা শুধু রাজপথে নয়, সাংস্কৃতিক চেতনাতেও রক্ষা করতে হয়। তার সংক্ষিপ্ত কিন্তু উদ্দীপ্ত জীবন আমাদের মনে করিয়ে দিবে: ব্যক্তিকেই হত্যা করা যায়, কিন্তু উত্তরাধিকারকে নয়। মহান আল্লাহ শহীদ ওসমান হাদীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয় এবং পরবর্তীতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X