কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৯:১৯ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ
দ্য ডিসেন্টের প্রতিবেদন

হাদি হত্যায় ২ আসামিকে গ্রেপ্তারের এআই ছবি অনেক পত্রিকার প্রথম পাতায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হাদি হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের এআই ছবি অনেক পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। সোমবার (৯ মার্চ) প্রতিষ্ঠানটি প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়।

প্রতিবেদনে দ্য ডিসেন্ট বলেছে, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান দুই আসামি শুটার ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং সহযোগী গাড়িচালক আলমগীর হোসেনকে (৩৪) ভারতের পশ্চিমবঙ্গ থেকে গতকাল গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। এ খবর প্রকাশের পর তাদের গ্রেপ্তারের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছবিটিকে সত্য ধরে নিয়ে গতকালই বেশ কিছু সংবাদমাধ্যম ছবিটি প্রকাশ করে। তবে যাচাইয়ে দেখা যায়, ছবিটি আসল নয়, এআই দিয়ে তৈরি।’

যাচাই প্রক্রিয়া বর্ণনা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ছবিটি যাচাইয়ে জেমিনির সিন্থ-আইডি ব্যবহার করে দেখা যায়, এটি গুগলের এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। এ ছাড়াও এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাইভ মডারেশন-এ ছবিটি যাচাই করলে দেখা যায়, এটি এআই-তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।’

এআই ছবি ছাপা হয়েছে অনেক পত্রিকার প্রথম পাতায় দাবি করে দ্য ডিসেন্ট জানিয়েছে, ‘শুটার ফয়সাল করিম মাসুদ এবং সহযোগী আলমগীর হোসেন গ্রেপ্তারের এআই ছবি ছাপা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার পাতায়।’

এরপর প্রতিবেদনে একে একে বিভিন্ন পত্রিকার শিরোনাম ও ক্যাপশন তুলে ধরা হয়েছে- ‘হাদি হত্যার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায়’ শিরোনামে প্রথম পাতায় প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল। যেখানে এআই ছবি ছাপা হয়েছে।

ডেইলি সান এআই ছবিসহ প্রথম পাতায় প্রতিবেদনের শিরোনাম করেছে ‘Prime suspect Faisal, aide arrested in West Bengal।’

যুগান্তর প্রথম পাতায় প্রতিবেদনে উক্ত ছবি ব্যবহার করেছে। তাদের প্রতিবেদনের শিরোনাম ছিল ‘ভারতেই গ্রেফতার শুটার ফয়সাল’।

‘হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর ভারতে গ্রেপ্তার’ শিরোনামে প্রতিবেদনে প্রথম পাতায় এআই ছবি ছাপিয়েছে আমার দেশও।

‘Hadi murder suspects Faisal and Alamgir nabbed’ শিরোনামে এশিয়ান এইজও এই ছবি ছাপিয়েছে তাদের প্রথম পাতায়।

জনকণ্ঠ প্রথম পাতায় এআই ছাপিয়ে শিরোনাম করেছে ‘হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার ১৪ দিনের রিমান্ডে’।

এর মধ্যে কোনো পত্রিকাই ছবিটি এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করেনি। তবে জনকণ্ঠ ও যুগান্তর ছবিটি ‘সংগৃহীত’ লিখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X