কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

গণমাধ্যমের ওপর হামলা ও দেশজুড়ে চলমান নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। একইসাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

রোববার সকালে আগুনে পুড়ে যাওয়া প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন শেষে এই কথা বলেন জোনায়েদ সাকি।

তিনি বলেন, গণমাধ্যমের ওপর এমন ভয়ংকর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু সাংবাদিকদের ওপর আঘাত নয় বরং পুরো জাতির জন্য এটি এক অশনি সংকেত।

তিনি বলেন, সারা দেশে যখন ওসমান হাদির মৃত্যুকে ঘিরে শোক ও ক্ষোভে উত্তাল ঠিক তখনই জনগণের ঐক্য ভাঙতে পরিকল্পিতভাবে গণমাধ্যমে হামলা চালানো হচ্ছে। পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তাদের দেশি-বিদেশি সহযোগীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করছে। ওসমান হাদির শাহাদাতের প্রকৃত মূল্য দিতে হলে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

জোনায়েদ সাকি বলেন, মানুষের ক্ষোভটাকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই গণমাধ্যমে হামলা করছে। আমরা দেখলাম যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে একটা বৃহত্তর ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যটা ভেঙে দিয়ে, এখানে শেখ হাসিনা যে ধরনের বিভাজনের রাজনীতি করেছিল যেটাকে আমরা হাসিনাগিরি বলি, সেই হাসিনাগিরি আবার নতুন করে ফিরে আসার যেন ব্যবস্থা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভুইয়া, দীপক কুমার রায়, মুন্নী মৃ, রেকসোনা পারভীন সুমি, গোলাম মোস্তফা, সাইফুল্লাহ সিদ্দিক রুমন, মোস্তাফিজুর রহমান রাজীব, আবু রায়হান খান, কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালেদ হোসাইনসহ জিএসএর কেন্দ্রীয় নেতারা।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১০

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১১

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১২

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৩

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৪

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৫

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৬

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৭

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৮

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৯

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

২০
X