কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সংকটময় মুহূর্তে বিএনপির বিকল্প নেই : রবিউল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো বিকল্প নেই।

তিনি বলেন, এই মুহূর্তে এক্সপেরিমেন্টের সুযোগ নেই। রাষ্ট্র আজ অস্তিত্ব সংকটে। এমন সময় পরীক্ষিত, অভিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকেই ক্ষমতায় আনতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচর ৫৫নং ওয়ার্ডে কামরাঙ্গীরচর থানা শ্রমিক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম রবি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার, জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। দেশের মানুষই রাষ্ট্রের প্রকৃত মালিক এই বিশ্বাস থেকেই আমরা রাজনীতি করি। রাজনীতি মানে ক্ষমতার অপব্যবহার নয়, রাজনীতি মানে জনগণের সেবক হওয়া।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে একটি নতুন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অসমাপ্ত কাজ এখনো রয়ে গেছে। সেই দায়িত্ব বাস্তবায়নে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আত্মশুদ্ধির মাধ্যমে রাজনীতির গুণগত পরিবর্তন ঘটাতে হবে।

কামরাঙ্গীরচরের প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকা অত্যন্ত সম্ভাবনাময় হলেও দীর্ঘদিন পরিকল্পনার অভাবে নানা সমস্যায় জর্জরিত। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে, ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে কামরাঙ্গীরচরকে নতুন করে সাজানো সম্ভব এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় রাজনৈতিক বিভাজন প্রসঙ্গে শেখ রবিউল আলম রবি বলেন, আমরা সবাই আলাদা আলাদা নই, আমরা একত্রে শক্তি। নেতা-নেত্রীর মর্যাদার লড়াইয়ে জড়িয়ে পড়লে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। বিএনপিকে শক্তিশালী করতে হলে ঐক্যই একমাত্র পথ।

তিনি জনগণের উদ্দেশে বলেন, ধানের শীষ প্রতীক দিয়ে দল আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। আপনারা যদি আমাকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, আমি আপনাদের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে দর কষাকষি করবো এবং আপনাদের কাছে সর্বদা দায়বদ্ধ থাকবো এই অঙ্গীকার করছি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তির হস্তক্ষেপের আশঙ্কা এখনো রয়ে গেছে। এমন বাস্তবতায় এমন একটি রাজনৈতিক দল দরকার, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের পক্ষে কথা বলতে জানে। বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের সেই অভিজ্ঞতা আছে বলেন তিনি।

তিনি বলেন, এবারের নির্বাচন দেশের অস্তিত্ব ও ভবিষ্যতের প্রশ্ন। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

এ সময় কামরাঙ্গীরচর থানা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X