কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
ইইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

আগামী দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১২ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

দেশের এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে জামায়াত আমির বলেন, জামায়াত সংস্কারের পক্ষে, দেশবাসীও সংস্কার চায়। বিচার বিভাগ পূর্ণ স্বাধীন হবে। কিন্তু জবাবদিহির জায়গাও থাকতে হবে।

ক্ষমতায় এলে বিশ্বের সব শান্তিকামী, গণতন্ত্রকামী রাষ্ট্রের সঙ্গে জামায়াতের সুসম্পর্ক থাকবে উল্লেখ করে দলের আমির বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর মতোই আচরণ করতে হবে। কোনো নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে ঝুঁকতে চায় না জামায়াত।

জামায়াত আমির বলেন, এবারের নির্বচনে মা-বোনেরা প্রধাণত আমাদেরই পছন্দ করবে। আমরা তাদের বিষয়ে সচেতন। মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে। ভাইয়েরাও তা-ই। সম্পর্কে মিচুয়াল রেসপেক্ট থাকবে।

তিনি মনে করেন, যুবকরা বিশ্বাস করে জামায়াত কমিটমেন্ট রক্ষা করবে, যার প্রতিফলন ঘটে সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচন।

জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে।

নির্বাচনে দেশের গণমাধ্যমকে কোনো দলীয় মাধ্যমের ভূমিকায় না থেকে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ডা. শফিকুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X