কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পোস্টাল ব্যালেটে মার্কা বিভ্রান্তি দূর করতে ইসিকে গণঅধিকার পরিষদের চিঠি 

পোস্টাল ব্যালেটে মার্কা বিভ্রান্তি দূর করতে ইসিকে গণঅধিকার পরিষদের চিঠি 

পোস্টাল ব্যালটে ট্রাক মার্কা ও ট্রাক্টর মার্কা বিষয়ে বিভ্রান্তি দূর করতে ইসিকে চিঠি দিয়েছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাক্ষরিত চিঠি শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না।

চিঠিতে উল্লেখ করা হয়, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিবেন। নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ (জিওপি), যার নিবন্ধন নাম্বার-৫১ ও দলীয় প্রতীক ট্রাক। যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি, পোস্টাল ব্যালট পেপারের নমুনা চিত্র বিভিন্ন মাধ্যমযোগে আমাদের দৃষ্টি গোচর হয়েছে। যেখানে ট্রাক মার্কা এবং ট্রাক্টর মার্কা সমসারিতে উপর-নিচে অবস্থান করছে।

এতে আরও বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, ট্রাক মার্কা ও ট্রাক্টর মার্কার অবস্থান একেবারেই নিকটবর্তী হওয়ায় ভোটারদের মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং দুটো মার্কা শনাক্ত করা করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে, ভোট দিতে গিয়ে ভোটাররা বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

এমতবস্থায় ট্রাক এবং ট্রাক্টর মার্কা দুটি ব্যালেটে নির্দিষ্ট দূরত্বে প্রতিস্থাপনের বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে গণঅধিকার পরিষদ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X