কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নাসীরুদ্দীন পাটোয়ারীকে শোকজ, ইসির কড়া বার্তা

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটোয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের আগে বিলবোর্ড স্থাপন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আগাম প্রচারণা করায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই নোটিশ দেওয়া হয়।

‎রোববার (১৮ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-৮ আসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘বিশাল আকৃতির রঙিন ছবি’, ‘সংসদ সদস্য প্রার্থী’ এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগান সংবলিত বড় বড় বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে। ‎ ‎‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ বিধি অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো প্রার্থী প্রচার শুরু করতে পারবেন না। এই নিয়ম অমান্য করায় তাকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ‎ এদিকে ‎শোকজ নোটিশে প্রার্থীকে দুটি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তা হলো আগামী ১৯ জানুয়ারি (সোমবার) সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নির্বাচনী এলাকার সব বিলবোর্ড অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ‎ আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৯ জানুয়ারি বেলা ১১টার মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে কমিশন একটি কড়া বার্তা দিয়েছে। এতে উল্লেখ করা হয়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি পালনে কমিশন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। নির্ধারিত সময়ের আগে যে কোনো ধরনের তোরণ, বিলবোর্ড বা দেয়াল লিখন আইনত দণ্ডনীয় অপরাধ।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X