ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বক্তব্য দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
বক্তব্য দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না। টেন্ডারবাজি করব না, বাসস্ট্যান্ড দখল করব না। জনগণের শক্তির ওপর ভর করেই নতুন বাংলাদেশ গড়তে চাই।’

শনিবার (১৯ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত জুলাই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের মধ্যে নতুন আশা ও আকাঙ্ক্ষার জন্ম দিয়েছিল; কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। সংস্কার, বিচার ও রাষ্ট্র পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিএনপি।’

তিনি বলেন, ‘বিএনপি বলেছিল দেশে সংস্কার হবে, পরিবর্তন হবে, আওয়ামী লীগের বিচার হবে, ১ হাজার ৪০০ হত্যাকাণ্ডের বিচার হবে, আজাদির স্বপ্নপুরুষ ওসমান হাদীর হত্যার বিচার হবে, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমরা যখন বিচারের অপেক্ষায় ছিলাম, তখন বিএনপির নেতাকর্মীদের থানায় গিয়ে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার না করার জন্য তদবির করতে দেখা গেছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগামী দিনের আন্দোলন হবে জুলাই সনদ ও গণভোট অমান্যকারীদের বিরুদ্ধে। যারা ১ হাজার ৪০০ ছাত্র-জনতার রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং এনসিপির দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক রহমান মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং ডা. আব্দুল আহাদ এবং ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেন।

পথসভায় এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে নির্যাতন করে মাদ্রাসা শিক্ষকের রিলস / ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

ঢাকাসহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস

প্রাথমিকের মানোন্নয়নে গবেষণা প্রস্তাব আহ্বান, পাবেন ২ লাখ টাকা

নাতির হামলায় বৃদ্ধার মৃত্যু, পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে দাফন

চ্যাম্পিয়ন দলের নাম জানিয়ে আর্জেন্টাইনদের চরম দুঃসংবাদ দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

গুগল ম্যাপসে আপনার সঠিক অবস্থান আছে কি না বুঝবেন যেভাবে

যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর মতো আচরণ করছে: ইরান

অটোরিকশা-ভটভটির সংঘর্ষে ২ নারী নিহত

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

১০

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১১

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১২

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

১৪

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

১৬

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

১৭

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

১৮

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

১৯

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

২০
X