কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা দক্ষিণ বিএনপির পুষ্পস্তবক অর্পণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে এই ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই করেননি, বরং দেশের সকল মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতার সূর্যোদয় পর্যন্ত সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান এ দেশকে পুনর্নির্মাণে নেতৃত্ব দিয়েছিলেন। দেশের মানুষের জন্য কাজ করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। খাল খনন, বছরে দুই ফসল আবাদ, সেচ প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প ঘোষণাসহ হাজারো কাজ করেছেন দেশ ও দেশের মানুষের স্বার্থে। এ দেশের জন্য জিয়া পরিবারের অবদান বলে শেষ করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন একটি সুখী- সমৃদ্ধ বাংলাদেশের। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্য এবং দক্ষিণের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১০

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১১

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১২

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৬

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৭

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৮

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

২০
X