কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদের নির্বাচনী প্রচারণা। ছবি : কালবেলা
ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদের নির্বাচনী প্রচারণা। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী তিনি ২৪ ও ২৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।

দিনের শুরুতে হামিদুর রহমান ২৪নং ওয়ার্ডের শহীদ নগর ১নং গলি ও বেড়িবাঁধ খেলার মাঠে স্থানীয় অধিবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি জেএন সাহা রোড, মিষ্টি গলি ও কলাঘাট এলাকায় গণসংযোগ করেন। পথে তিনি স্থানীয় মুরুব্বিদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া ও পরামর্শ কামনা করেন।

এ সময় স্থানীয়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে হামিদুর রহমান বলেন, জনগণের সরাসরি অংশগ্রহণই রাজনীতির মূল শক্তি। আপনাদের সমস্যা ও প্রত্যাশা সরাসরি জানতেই আমি বারবার ছুটে আসছি। সবার সহযোগিতায় ঢাকা-৭ আসনকে একটি নিরাপদ, মানবিক ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

বিকেলে ২৫নং ওয়ার্ডের জমিলা খাতুন স্কুল প্রাঙ্গণে এক বিশেষ দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। তার আত্মার মাগফিরাত কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X