কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বুড়িগঙ্গার পানি খান’ মন্তব্য করে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী মাদকবিরোধী মন্তব্য করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। তিনি বলেন, “ঢাবিতে গিয়ে দেখা গেছে, এক দলের কর্মীরা মাদক সেবন করছে। যদি বেশি খেতে ইচ্ছা করে, তাহলে বুড়িগঙ্গার পানি খান; কিন্তু মাদক সেবন করবেন না।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে পাটওয়ারী এসব কথা বলেন।

তিনি বলেন, এলাকায় একজন মাদকসম্রাট রয়েছে। কর্মীদের হাতে অস্ত্র বা মাদক তুলে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদক সেবন করলে কর্মীরাই পরে অন্যদের ওপর আঘাত করতে পারে। তাই কর্মীদের মাদক থেকে দূরে রাখার দায়িত্ব সবার।”

নির্বাচনী এলাকায় পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে পাটওয়ারী বলেন, “নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড দিতে পারেন। অথচ একজন মাদকসম্রাট শত শত বিলবোর্ড লাগিয়েছে। এই টাকার উৎস সম্পর্কে প্রশ্ন আছে— মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির?”

নারীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের আক্রমণ সহ্য করা হবে না। ১২ ফেব্রুয়ারি যারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”

পাটওয়ারী বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশে কেন্দ্র দখলের রাজনীতি চলবে না।”

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X