কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

১৭ বছরের লড়াইয়ের ফল নির্ভর করছে মাঠের কর্মীদের ওপর : সালাম

বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি : কালবেলা

ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের প্রতি কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যে ভোটাধিকারের জন্য লড়াই চলছে, সেই লড়াইয়ের ফল ভালো হবে না খারাপ এটা এখন পুরোপুরি নির্ভর করছে মাঠপর্যায়ের কর্মীদের দায়িত্ব পালনের ওপর।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ে এক প্রশিক্ষণ সভায় সালাম এসব কথা বলেন।

ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেন, এই ভোটের জন্য বহু নেতাকর্মী জেল খেটেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। সেই ত্যাগের ফল ঘরে তুলতে হলে ভোটের দিন ও তার আগের প্রস্তুতিতে কোনো গাফিলতি করা যাবে না। সবাই তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মাঠে কাজ করছেন এবং সেই দায়িত্ববোধ নিয়েই কাজ করতে হবে।

ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কেন্দ্র অনুযায়ী ভোটার তালিকা ভাগ করে প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটারদের চেনা জরুরি। এতে করে কেউ মৃত ব্যক্তির নামে ভোট দিতে এলে বা অনুপস্থিত ভোটার নিয়ে অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ ও চ্যালেঞ্জ করা সম্ভব হবে। কোন ভোটার মারা গেছেন, কে দেশে নেই বা দীর্ঘদিন এলাকায় বসবাস করছেন না এসব তথ্য আগেই চিহ্নিত করে রাখার নির্দেশ দেন তিনি।

ভোটের দিন কোনো অবস্থাতেই পোলিং বুথ খালি রাখা যাবে না বলে নির্দেশনা দেন আবদুস সালাম। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত কেউ প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই অন্যজনকে দায়িত্ব দিয়ে যেতে হবে। প্রতিটি কেন্দ্রে একাধিক দায়িত্বশীল ও স্ট্যান্ডবাই কর্মী রাখার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় কাগজপত্র, কলম, কালি ও অন্য সরঞ্জাম সংশ্লিষ্ট দপ্তর থেকে সরবরাহ করা হবে। ভোটের দিনের জন্য আলাদা ভোটার তালিকাও দেওয়া হবে। বাকি সময় গণসংযোগে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বে থাকা ভোটারদের সঙ্গে বারবার যোগাযোগ রাখতে হবে এবং তাদের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে আবদুস সালাম বলেন, দেওয়া প্রশিক্ষণ মাঠে কাজে লাগলে ইনশাআল্লাহ প্রত্যাশিত ফল অর্জন করা সম্ভব।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X