কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

৫ আগস্টের ঘটনার পরও শিক্ষা হয়নি পুলিশের : শিশির মনির

সুনামগঞ্জের শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে মোহাম্মদ শিশির মনির। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে মোহাম্মদ শিশির মনির। ছবি : সংগৃহীত

শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, ৫ আগস্টের ঘটনার পরও পুলিশের শিক্ষা হয়নি। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনায় মনে হয়, পুলিশ এখনো আগ্রাসী পদ্ধতিই বেছে নিচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের জাতিসংঘের অধীনে বিচারের দাবিতে দলের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। পরে ওইদিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ‘যমুনা’ অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।

এদিকে শিশির মনির বলেন, এই সময়ে প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করাকে আমি সঠিক মনে করি না। সামনে যেহেতু জাতীয় নির্বাচন ফলে এই ধরনের কর্মকাণ্ড নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার রাস্তা ওপেন করে দেবে। তবে পুলিশ যেভাবে তাদের আক্রমণ করেছে সেটাও ঠিক হয়নি।

তিনি বলেন, ওই দিনের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে ৫ আগস্টের পরে বাংলাদেশের পুলিশের শিক্ষা হয়নি। তারা বুদ্ধি প্রয়োগ করে সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত, কিন্তু পুলিশ করেছে তার বিপরীত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X