কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক। ছবি: কালবেলা
ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক। ছবি: কালবেলা

একটি রাজনৈতিক দলকে স্বাধীনতাবিরোধী ও নারীবিদ্বেষী শক্তি হিসেবে আখ্যায়িত করে তাদের ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরে আয়োজিত এক সমাপনী গণমিছিলে তিনি এ আহ্বান জানান।

গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল হক বলেন, ভোট নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ অধিকার। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নারীদের অসম্মান করে বক্তব্য দেওয়া শক্তিকে ভোট না দিতে।

তিনি আরও বলেন, ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

এর আগে দুপুরে মিরপুর ১২ নম্বর সিরামিকস মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে ঢাকা-১৬ আসনের বিভিন্ন ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

গণমিছিলে অংশগ্রহণকারীরা ‘শহীদ জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘আমিনুল হকের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাপনী এই গণমিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পল্লবী ও রূপনগর থানা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

গণমিছিল শেষে আমিনুল হক বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবর্তনের পক্ষে জনমতের প্রতিফলন। তিনি ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X