কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলীয় পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে টনি বার্কের শোক ও শ্রদ্ধা

মরহুমা বেগম খালেদা জিয়া ও টনি বার্ক। ছবি : সংগৃহীত
মরহুমা বেগম খালেদা জিয়া ও টনি বার্ক। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক মন্ত্রী এবং হাউস লিডার টনি বার্ক।

এক বিশেষ ভাষণে তিনি বাংলাদেশের এই কিংবদন্তি নেত্রীর রাজনৈতিক অবদান এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি জানান।

খালেদা জিয়ার ঐতিহাসিক নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে পার্লামেন্টে দেওয়া বক্তব্যে টনি বার্ক বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। তিনি কেবল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীই ছিলেন না, বরং দক্ষিণ এশিয়ার নারীদের জন্য তিনি ছিলেন একজন পথপ্রদর্শক। খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলীয় সরকারের পক্ষ থেকে তিনি বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক উল্লেখ করেন যে, তিনি ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি অস্ট্রেলিয়ার সরকার ও জনগণের সহমর্মিতা প্রকাশ করেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি তার ভাষণে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে যে যাত্রা অব্যাহত রেখেছে, অস্ট্রেলিয়া বরাবরের মতোই তাতে পূর্ণ সমর্থন দিয়ে যাবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রভাবশালী রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছেন। টনি বার্কের এই পার্লামেন্টারি ভাষণ বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার গভীর বন্ধুত্বেরই প্রতিফলন হিসেবে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X