কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৯ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে বিএনপির হাবিব

ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের হাতে ধানের শীষ তুলে দিচ্ছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের হাতে ধানের শীষ তুলে দিচ্ছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা। এবারের নির্বাচনে আলোচিত আসনগুলোর মধ্যে একটি রাজধানীর ঢাকা-৯ (সবুজবাগ-খিলগাঁও-মুগদা) আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এখন পর্যন্ত ঘোষিত ৪৯টি কেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফলে তিনি তার আলোচিত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে বিশাল ব্যবধানে পেছনে ফেলেছেন। এ ছাড়া নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের মোহাম্মদ জাবেদ মিয়াও রয়েছেন পিছিয়ে।

এই আসনের মোট ১০৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪৯টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে হাবিবুর রশিদ হাবিব (ধানের শীষ) পেয়েছেন ৩৪ হাজার ৪৩৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাবেদ মিয়া ১৫ হাজার ৭৪১ ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা (ফুটবল) পেয়েছেন ১২ হাজার ৮৮৭ ভোট।

এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাবে ফুটবল মার্কার চেয়ে ধানের শীষের প্রার্থী ২১ হাজার ৫৪৭ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে লড়াই করলেও কেন্দ্রভিত্তিক ফলাফলে তিনি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

ঢাকা-৯ আসনটি (আসন নং: ১৮২) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ থেকে ৭ এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনের নির্বাচনী এলাকায় মোট ভোটারের সংখ্যা ৪,৬৯,৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৭,৬৭৩ জন এবং নারী ভোটার ২,৩১৬৮২ জন।

সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকার কেন্দ্রগুলোতে ভোটগণনা এখনও চলছে। ৪৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপির বড় লিড পাওয়ায় কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস দেখা গেছে। তবে এখনও ৫৯টি কেন্দ্রের ফলাফল আসা বাকি থাকায় চূড়ান্ত ফলের জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১০

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১১

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৩

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৫

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৬

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৭

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৮

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৯

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

২০
X