নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ-৯ আসনে বিপুল ভোটে জয়ী ধানের শীষের প্রার্থী

ইয়াসের খান চৌধুরী। ছবি : সংগৃহীত
ইয়াসের খান চৌধুরী। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বিপুল ভোটে জয় লাভ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নান্দাইল উপজেলার ১২১টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল শেষে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।

দীর্ঘ ১৭ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। যেখানে পুরুষের চেয়ে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি অনেকটাই বেশি ছিল। ফলে এ আসনের মোট ভোটার ৩,৮১,২৭৩ এর মধ্যে ৫১.৬৬% ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন।

এতে ১,৯৬,৯৬৪টি ভোটের মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ৪,৬১৪টি। বিএনপির প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুলকপির চেয়ে ১৫,৩২১ ভোট বেশী পেয়ে বিজয় লাভ করেছে ধানের শীষের প্রার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্য, প্রয়াত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র বিএনপি’র মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত প্রার্থী এ কে এম আনোয়ারুল ইসলাম চান ‘ফুলকপি’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ১৫২ ভোট। এছাড়া প্রয়াত সাবেক চারাবারের সংসদ সদস্য খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী ‘হাঁস’ প্রতীকে পেয়েছেন মাত্র ৩০ হাজার ২০৮ ভোট।

অপরদিকে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সাইদুর রহমান (হাতপাখা) পেয়েছেন ৫,৫০১ ভোট, জাতীয় পার্টির হাসমত মাহমুদ (লাঙ্গল) পেয়েছেন ৭৭৩ ভোট এবং গণফোরামের মো. লতিফুল বারী হামিম (উদীয়মান সূর্য) পেয়েছেন ২৪৩ ভোট।

এই বিশাল বিজয় নিশ্চিত হওয়ার পর নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী নেতাকর্মী ও জনগণের ফুলের ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় নান্দাইলবাসীর বিজয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X