কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের এ উত্থান আ.লীগের দমন-পীড়নের ফল : মির্জা ফখরুল

শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুল | ছবি : সংগৃহীত
শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুল | ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক ক্ষেত্রে জামায়াতের সাম্প্রতিক উত্থান মূলত আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের দমন-পীড়নের ফল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে যখন গণতন্ত্র ও জনগণের কণ্ঠ চাপা পড়া ঠিক তখন উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। আজকের জামায়াতের উত্থান তারই প্রতিফলন। এটি সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দমনমূলক শাসন এবং বিরোধী দলকে কার্যক্রমে বাধা দেওয়ার কারণে হয়েছে।

আত্মবিশ্বাসের সুরে তিনি আরও বলেন, জনগণ ইতোমধ্যেই জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে তাদের অপপ্রবণতাকে রুখে দিতে সক্ষম হবে।

জাতীয় সরকার গঠন বিষয়ে তিনি জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বিএনপির সঙ্গে আন্দোলন করেছে, তাদের নিয়ে আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করব। জুলাই সনদের যে ৩১ দফা আমাদের কমিটমেন্টে আছে, তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

রংপুর বিভাগে জামায়াতের বেশি আসন পাওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটার বিভিন্ন কারণ আছে। তবে বৃহত্তর দিনাজপুরে জামায়াত একটিও আসন পায়নি। সেখানে ৩ জেলা ও ১১টি আসন বিএনপির হয়েছে। আমরা আশাবাদী, জনগণের সঙ্গে সাংগঠনিক কাজের মাধ্যমে জামায়াতের প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহসভাপতি আবু তাহের, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১০

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১১

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১২

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৩

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৪

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৬

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৭

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৮

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৯

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

২০
X