বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গানম্যান না পেয়ে ক্ষোভ ঝারলেন মেঘনা আলম

মেঘনা আলম । ছবি - সংগৃহীত
মেঘনা আলম । ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী হিসাবে ঢাকা-৮ আসনে নির্বাচন করেছেন মেঘনা আলম। তিনি বলেন, 'নির্বাচনে জয়ী হওয়াটাই সবকিছু নয়, বরং যে আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পায়, সেখানে সাহসের সাথে দাঁড়িয়ে থাকাটাই বড় অর্জন।' আজ (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে ক্ষোভ প্রকাশ করে মেঘনা আলম বলেন, 'নির্বাচনি প্রচারণার সময় পুলিশ আমাকে নিরাপত্তা দিলেও কোনো গানম্যান দেওয়া হয়নি। বারবার আবেদন করার পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের দোহাই দিয়ে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ যাদের অর্থ এবং পেশিশক্তি আছে, তাদের গানম্যান পাওয়া কোনো বিষয়ই নয়।' একজন বৈধ প্রার্থী হিসেবে নিরাপত্তা পাওয়া তার নাগরিক অধিকার উল্লেখ করে ঘটনাটি দুঃখজনক বলে অভিহিত করেন এই প্রার্থী। নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এ মডেল বলেন, 'নির্বাচন কমিশনের দায়িত্ব একটি স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা দেখেছি অনেক প্রার্থী নিয়মনীতির কোনো তোয়াক্কা করেননি। আমি অন্যদের তুলনায় মাত্র ২ শতাংশ প্রচারণা চালাতে পেরেছি, তবুও আমি দমে যাইনি।' নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে ভোট দিতে পেরে আবেগাপ্লুত মেঘনা আলম বলেন, 'যে স্কুল ও মাঠে আমি পড়াশোনা এবং খেলাধুলা করেছি, সেখানেই আজ সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।' ভোটের ফলাফল যাই হোক না কেন, প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সাড়া পেয়ে উচ্ছ্বসিত মেঘনা আলম। নির্বাচনে দাঁড়িয়েই তিনি যে সাহস দেখিয়েছেন, একে তিনি তার নৈতিক বিজয় হিসেবে দেখছেন।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X