কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ম্যাজিকে বিএনপির নিরঙ্কুশ জয় : সমমনা জোট

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোট। জোটের দাবি, তারেক রহমানের ম্যাজিকে এ বিজয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জোটের এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমমনা জোট।

বিবৃতিতে তারেক রহমানকে ‘ক্যারিশমেটিক লিডার’ হিসেবে অভিহিত করে জোট নেতারা বলেন, তারুণ্যের অহংকার ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বকে সম্মান করে ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক হয়েছে ধানের শীষ। তারই ফলশ্রুতিতে বিএনপির নিরঙ্কুশ বিজয় হয়েছে। এই বিজয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই।

তারা আরও বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী সমমনা জোট যেভাবে সামনের সারিতে থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিজয়কে ধরে রাখার জন্য আগামীতেও তারেক রহমানের পাশে থাকবে।

বিবৃতিদাতারা হলেন- জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, মহাসচিব আবু সৈয়দ, জাকির হোসেন রিয়াজ, রেদওয়ান মর্তুজা, আব্দুল বারিক, জামিল আহম্মেদ, সাইফুল আলম, সুরাইফুল ইসলাম মাহফুজ প্রমুখ।

কালবেলা/এমএ/নূর/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X