কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

বিদিশা এরশাদ। ছবি : সংগৃহীত
বিদিশা এরশাদ। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদিশা এরশাদ। রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ-সংক্রান্ত খোলা চিটি পাঠান তিনি।

বিদিশা এরশাদ লিখেছেন, ‘দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নিতে যাওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই পথ সহজ ছিল না। তা আমরা সবাই জানি। সময়, ধৈর্য, আত্মসংযম আর রাজনৈতিক প্রজ্ঞার এক দীর্ঘ পরীক্ষার ভেতর দিয়ে আপনাকে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা ও উপলব্ধিই আজ বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শক্তি বলে আমি বিশ্বাস করি।’

তিনি লিখেছেন, ‘একটি দেশ যখন স্থিরতা, আস্থা ও দিকনির্দেশনা খোঁজে, তখন নেতৃত্ব শুধু ক্ষমতার বিষয় থাকে না। তা হয়ে ওঠে দায়িত্ব ও প্রত্যাশার ভার।’

বিদিশা এরশাদ আরও লিখেছেন, ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য দৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হবে এবং মানুষ আবার রাষ্ট্রের ওপর ভরসা করতে পারবে। এই আশাই করি। নতুন দায়িত্ব পালনের এই শুরুতে আপনার সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা কামনা করি। আপনার নেতৃত্বে বাংলাদেশ একটি শান্ত, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল ভবিষ্যতের পথে এগিয়ে যাক—এই প্রত্যাশা রইল। শুভকামনা।’

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X