কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

৬ সিটি করপোরেশনে বিএনপির দলীয় নেতাদের নিয়োগ, ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া 

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ছয় সিটি করপোরেশনে বিএনপির দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ করা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় সিটি করপোরেশনের মেয়ররা পালিয়ে গেলে সেগুলো নেতৃত্বশূন্য হয়। আমরা তখন দাবি করেছিলাম যে, দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা হোক। কিন্তু বিএনপির বিরোধিতায় স্থানীয় সরকার নির্বাচন করা যায়নি। বরং সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছিল।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সিটি করপোরেশনগুলোতে দলীয় ব্যক্তিদের পুরস্কারস্বরুপ প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এর মাধ্যমে দায়হীন ব্যক্তিদের কাছে দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তুলে দেওয়া হলো।

তিনি বলেন, ‘যারা নির্বাচনের মাধ্যমে জিতে মেয়র হন, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জনপ্রশাসন থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হলে তাদেরও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। কিন্তু এখন যাদের রাজনৈতিকভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হলো, তাদের দায়বদ্ধতা কার কাছে? কেবলই দলের কাছে? দলের প্রতি তাদের আনুগত্যের পুরুস্কার হিসেবে জনগণের প্রতিষ্ঠানকে কেন তাদের হাতে তুলে দেওয়া হবে?’

তিনি আরও বলেন, ‘আমরা জোড় দাবি করছি যে, ছয়টি সিটি করপোরেশনে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তা বাতিল করে দ্রুততার সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করুন। স্থানীয় সরকারের সবচেয়ে বড় প্রতিষ্ঠানকে কোনো দলের আনুগত্যের প্রাইজ পোস্ট হতে দেওয়া যায় না।’

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X