কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে : ইসলামী ছাত্র আন্দোলন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নরসিংদীর মাধবদীতে কিশোরী ‘ধর্ষণ’ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) সকালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।

নেতারা বলেন, নরসিংদীর মহিষাশুড়ায় সংঘটিত বর্বরোচিত সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, এটি জাতির জন্য লজ্জাজনক এবং নিরাপত্তাহীনতার চরম বহিঃপ্রকাশ। এ ধরনের নৃশংস ঘটনা প্রমাণ করে যে— সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে।

অপরাধীরা বারবার আইনের কঠোর শাস্তি থেকে রেহাই পাওয়ায় তারা আরও বেপরোয়া ও দুঃসাহসী হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তারা।

বিবৃতিতে বলা হয়, ধর্ষণ ও খুন ঘৃণ্যতম অপরাধ; যা মানবতা, নৈতিকতা ও সভ্যতার সম্পূর্ণ পরিপন্থি। নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র, সমাজ ও পরিবারকে সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে কার্যকর ও দৃঢ় অবস্থান গ্রহণ এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইনের আলোকে এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করেন নেতৃদ্বয়। তারা বলেন, ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর না হলে সমাজ থেকে এ ব্যাধি নির্মূল করা কঠিন হয়ে পড়বে।

বিবৃতিতে অবিলম্বে জড়িত অপরাধীদের গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং নিহত কিশোরী আমেনার পরিবারের পুনর্বাসনের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে প্রশাসনিক গাফিলতি, তদন্তে ধীরগতি বা কোনো প্রকার প্রভাব বিস্তারের অপচেষ্টা হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নেতারা।

কালবেলা/এআই/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X