কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরী হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন : মাওলানা জালালুদ্দীন

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। ছবি : সংগৃহীত

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

পাশাপাশি ঘটনার দ্রুত ও প্রকাশ্যে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জালালুদ্দীন বলেন, একজন পিতাকে জিম্মি করে তার কিশোরী সন্তানকে ধর্ষণ এবং হত্যা করার মতো বর্বর, নৃশংস ও অমানুষিক অপরাধ আর কী হতে পারে? শিশু ও নারীর প্রতি এই নিষ্ঠুরতা সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত, গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা রাষ্ট্রের কাছে বারবার বলছি, এধরণের অপরাধে শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করুন।

তিনি বলেন, আইন অনুযায়ী নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু বাস্তবে বিচারহীনতা, প্রভাবশালীদের ছত্রছায়া এবং তদবিরের কারণে অপরাধীরা আরও নির্দয় হয়ে উঠছে। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মারাত্মক হুমকি।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা এবং দেশের প্রতিটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে নিহত কিশোরীর পরিবারকে উপযুক্ত রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, নিরাপত্তা ও সহায়তা প্রদানের দায়িত্ব সরকারকে অবিলম্বে নিতে হবে।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X