কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চৌধুরী সায়মার সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন হাসনাত আব্দুল্লাহ

ড. চৌধুরী সায়মা ফেরদৌস। ছবি : সংগৃহীত
ড. চৌধুরী সায়মা ফেরদৌস। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের সঙ্গে কোনো বাগবিতণ্ডা হয়নি বলে জানিয়েছেন এসসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টা ৫৪ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে, আমাদের শ্রদ্ধেয় চৌধুরী সায়মা ফেরদৌস ম্যামের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়েছে বলে সংবাদ ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বাস্তবতা হলো, আমার এলাকায় কিছু অসাধু ব্যক্তি সায়মা ম্যামের শ্রদ্ধেয় বাবা, সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সাহেবের নামের অপব্যবহার করছিল।

বিষয়টি জানতে পেরে, ম্যামকে অবহিত করলে ম্যাম তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেন। এমনকি ম্যাম আমাকে জানান, যারা তার বাবার নামের অপব্যবহার করে অনিয়ম করার চেষ্টা করছে, তাদের যেন ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কিছু মিডিয়া ও ভুঁইফোড় পেজ এই ঘটনার ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।

উপরন্তু, সায়মা ম্যামের জুলাই মাসে তাৎপর্যপূর্ণ অবদান থাকার কারণে জুলাইবিরোধী কিছু মিডিয়া ও মিডিয়া ব্যক্তিত্ব এই অপপ্রচারে আরও বেশি লিপ্ত হয়েছে। তারা এই ঘটনাকে মিথ্যা ও বিকৃতভাবে উপস্থাপন করে শ্রদ্ধেয় ম্যামের সম্মানহানির চেষ্টা করছে।

এসব মিডিয়া ও ভুঁইফোড় সাংবাদিকদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাই।

সারা দেশ ক্রান্তিকালে ম্যামকে যেই সম্মান দিয়েছে এবং দিচ্ছে, সেটির বিপরীতে, প্রেক্ষাপট বিবর্জিত সংবাদ উপস্থাপন করে জনগণের কাছে সায়মা ম্যামের সম্মানহানি করার যেকোনো প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয় ও পরিহারযোগ্য।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মো. সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

১০

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১১

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১২

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৩

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৫

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৬

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৮

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৯

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

২০
X