সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তেল মজুত সিন্ডিকেটে বিএনপির বিভিন্ন অংশের সংশ্লিষ্টতা রয়েছে: আসিফ মাহমুদ

বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

তেল মজুত সিন্ডিকেটে বিএনপির বিভিন্ন অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কার ও গণভোট বাস্তবায়ন বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ দাবি করেন, বড় বড় কোম্পানিগুলো তেল মজুত করছে এবং এ প্রক্রিয়ায় একটি সিন্ডিকেট কাজ করছে, যেখানে বিএনপির বিভিন্ন অংশ জড়িত।

তিনি বলেন, আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। নিয়ম অনুযায়ী দুই মাসের তেল মজুত থাকার কথা। কিন্তু এক মাসের মধ্যেই এমন সংকট কীভাবে তৈরি হলো? নিশ্চয়ই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। যাদের মেয়র পদে নির্বাচন করানো হবে, তাদেরই যদি আগে প্রশাসক হিসেবে বসানো হয়, তাহলে নির্বাচনের অর্থ কী থাকে?

গুম সংক্রান্ত অধ্যাদেশে বিএনপির প্রস্তাবিত সংশোধনীরও সমালোচনা করেন তিনি। বলেন, এ ধরনের সংশোধনী প্রস্তাব প্রমাণ করে, তারাও গুমের পথেই হাঁটতে চায়।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, তারা যদি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পথে এগোয়, তাহলে এনসিপি সহযোগিতা করবে। অন্যথায় জনগণের পাশে থেকে সঠিক রাজনৈতিক পথ বেছে নিতে হবে।

এনসিপি নেতারা আরও বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান না করে শুধু ‘ফ্যামিলি কার্ড’-এর মতো উদ্যোগ দিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা রাজপথে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১০

স্পেনের গোল কেন বাতিল হলো!

১১

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১২

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৩

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৪

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৫

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৬

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৭

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৮

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৯

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

২০
X