মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:২৫ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

মুশফিকুল ফজল আনসারী ও ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা শোভিত ২৫০টি রিকশা উদ্বোধনকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত
মুশফিকুল ফজল আনসারী ও ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা শোভিত ২৫০টি রিকশা উদ্বোধনকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন ও মানবিক মর্যাদার চিরন্তন মূল্যবোধ তুলে ধরে একটি আবেগঘন বার্তা দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্বাধীনতার সর্বজনীন গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

ফেসবুক পোস্টের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের বিখ্যাত উক্তি তুলে ধরেন—

যারা অন্যের স্বাধীনতা অস্বীকার করে, তারা নিজেরাও স্বাধীনতার যোগ্য নয়।

- আব্রাহাম লিংকন

এরপর তিনি লেখেন, ‘স্বাধীনতা তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয়।

স্বাধীনতা কেবল একটি জাতির অর্জন নয়; একটি মানবতার সর্বজনীন অধিকার। গণতন্ত্র, আইনের শাসন এবং সমান সুযোগের আদর্শই একটি জাতিকে শক্তিশালী ও সমৃদ্ধ করে।

যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে। এই ঐতিহাসিক ক্ষণে স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবিক মর্যাদার চিরন্তন মূল্যবোধ আরও সুদৃঢ় হোক।

শুভ ফোর্থ জুলাই! স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা।

পোস্টের সঙ্গে তিনি একটি ছবিও সংযুক্ত করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন—

ফটো : ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা শোভিত ২৫০টি রিকশা উদ্বোধনকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

একই পোস্টে ইংরেজিতেও তিনি একই বার্তা তুলে ধরেন। সেখানে তিনি লেখেন—

“Those who deny freedom to others deserve it not for themselves.

- Abraham Lincoln

Freedom is strongest when it is shared by all and protected for all.

Freedom is not merely the achievement of one nation; it is a universal right of humanity. The enduring ideals of democracy, the rule of law and equal opportunity are the foundations of a strong and prosperous nation.

As the United States marks the 250th anniversary of its independence, may this historic milestone reaffirm the timeless values of liberty, democracy and human dignity, inspiring generations to come.

Happy Fourth of July! Warmest congratulations on the 250th anniversary of the American independence.”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১০

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১১

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১২

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৩

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৪

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৫

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৬

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৭

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৮

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৯

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

২০
X