কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) মো. হৃদয় হাসান নামের এক ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এই লিগ্যাল নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবদাতাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন জনসভায় মুফতি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখার জন্য তাকে তিন দিনের মধ্যে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, তাকে পুরো কুষ্টিয়া লিখে দিলেও তিনি তার অবস্থান থেকে সরে আসবেন না। তার এ বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।

নোটিশে আরও বলা হয়, বিষয়টি গত ২৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসার পর দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রীয় ও শরিয়াহ আইন অনুযায়ী ঘুষদাতা ও গ্রহীতা উভয়ই অপরাধী। তাই এ ধরনের গুরুতর অভিযোগ উত্থাপন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় গোপন রাখা সমীচীন নয়। নাম প্রকাশ না করলে তা অপরাধীদের পরোক্ষভাবে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার শামিল বলেও উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখতে তাকে আহ্বান জানানো হয়েছে।

তবে এ বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X