কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের শীর্ষ পদে বহুল আলোচিত কে এই তারিক?

তরিকুল ইসলাম তারিক। ছবি : সংগৃহীত
তরিকুল ইসলাম তারিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। আসন্ন কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তার নাম ঘিরে সংগঠনজুড়ে তৈরি হয়েছে জোর আলোচনা, সমর্থন ও মূল্যায়নের নানা সমীকরণ। মাঠের কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের মধ্যেও তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

যশোর অঞ্চলে জন্ম নেওয়া তরিকুল ইসলাম তারিকের বেড়ে ওঠা সাধারণ পরিবেশে। শিক্ষাজীবনের প্রাথমিক ধাপ শেষ করে তিনি ভর্তি হন যশোর ক্যান্টনমেন্ট কলেজে। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে প্রফেশনাল মাস্টার্সে অধ্যয়নরত। একাডেমিক দিক থেকে ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তিনি ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ড - দুই ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় থেকেছেন।

তারিকের রাজনৈতিক যাত্রা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরেই। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। হল রাজনীতিতে নেতৃত্বের সক্ষমতা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে দ্রুত আলোচনায় নিয়ে আসে।

পরবর্তীতে এসব যোগ্যতার ভিত্তিতেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান। কেন্দ্রীয় পর্যায়ে এসে তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, কর্মী সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

রাজনীতির মাঠে তরিকুল ইসলাম তারিককে সবচেয়ে বেশি আলোচনায় এনেছে তার আন্দোলন-সংগ্রামে সক্রিয় উপস্থিতি। বিশেষ করে সরকারবিরোধী আন্দোলন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি সামনের সারিতে ছিলেন।

এ সময় একাধিকবার গুলিবিদ্ধ ও আহত হওয়ার ঘটনাও সামনে এসেছে, যা তাকে ত্যাগী ও ঝুঁকি নেওয়া নেতাদের কাতারে স্থান করে দিয়েছে -এমনটাই মনে করছেন তার অনুসারীরা।

দলীয় শীর্ষ নেতৃত্বের প্রতি নিজের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছেন তরিকুল ইসলাম তারিক। এক আবেগঘন খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন, জিয়া পরিবারের প্রতি তার কমিটমেন্টে কখনো কোনো ঘাটতি ছিল না। স্বার্থ বা প্রাপ্তির জন্য নয়, আদর্শের জায়গা থেকে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হয়েছি। তিনি আরও তুলে ধরেন দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে পরিবার থেকে দূরে থাকার অভিজ্ঞতা, ত্যাগ ও ধৈর্যের কথা। তার বক্তব্যে স্পষ্ট নিজেকে তিনি একজন আদর্শিক কর্মী হিসেবেই প্রতিষ্ঠা করতে চান।

রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকাও তারিকের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। শৈশব থেকেই সমাজসেবার প্রতি আগ্রহী এই নেতা ইতোমধ্যে ৪৪ বার রক্তদান করেছেন যা তরুণ সমাজের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

তার উদ্যোগে নিজ গ্রামের শিক্ষার্থীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বিষয়ে কর্মশালা আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, মতবিনিময় এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে রাজনৈতিক সচেতনতা তৈরির চেষ্টা করা হয়।

এছাড়া আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর নজিরও রয়েছে তার। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেন তিনি। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ভর্তি ব্যয় বহন করেছেন বলে জানা গেছে।

২০২৪ সালের মার্চে নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার পর জুনে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এর ধারাবাহিকতায় নতুন নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকটি নাম, যার মধ্যে তরিকুল ইসলাম তারিক অন্যতম।

আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে তিনি প্রার্থী হিসেবে কতটা এগিয়ে থাকবেন, তা নির্ভর করছে দলীয় শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত, অভ্যন্তরীণ সমীকরণ এবং মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতার ওপর।

তরিকুল ইসলাম তারিক একদিকে ছাত্ররাজনীতির সক্রিয় কর্মী, অন্যদিকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত একজন তরুণ নেতা। ত্যাগ, সংগ্রাম, আদর্শ এবং সংগঠনের প্রতি আনুগত্য এই বৈশিষ্ট্য তাকে আলাদা করে তুলে ধরছে বলে মনে করছেন অনেকেই।

কালবেলা/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X