কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দায় চাপানোর পরিবর্তে নেওয়া শিখতে হবে : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত
সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

যত্রতত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপনার নজির পৃথিবীতে নেই উল্লেখ করে সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ঢাকা রেখে যেতে হলে বর্জ্য ব্যবস্থাপনার চেয়ে বর্জ্য সঠিক জায়গায় রাখা বেশি জরুরি।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর হাজারীবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ‘রাজনৈতিক কর্মীদের সঙ্গে নিয়ে আমরা দেশকে ধারণ করতে চাই। অন্যের ওপর দায় চাপানোর চেয়ে নিজের দায় নিতে শিখতে হবে। প্রধানমন্ত্রী আপনাদের ভোটের মূল্যায়ন করেছেন, আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। তাই জনগণের জন্য একটি জনবান্ধব নগর গড়ে তোলার দায়বদ্ধতা আমার আছে।’

একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বর্জ্য ও মশক নিধনে জনগণের সরাসরি অংশগ্রহণের ওপর জোর দেন।

তিনি বলেন, ‘সামনের বর্ষা মৌসুমকে কেন্দ্র করে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। কিন্তু সিটি করপোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। এখানে ৫০-৫০ অংশীদারিত্ব প্রয়োজন। জনগণ ৫০ শতাংশ সচেতন হলে আর সিটি করপোরেশন বাকি ৫০ শতাংশ কাজ করলে তবেই শতভাগ সাফল্য আসবে।’

বাসাবাড়ির পরিচ্ছন্নতা নিয়ে প্রশাসক বলেন, ‘ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে আমরা ব্লিচিং পাউডারসহ সব সরঞ্জাম দিতে পারব। কিন্তু কারও ঘরের ছাদ বা টবের জমে থাকা পানি তো সিটি করপোরেশন পরিষ্কার করে দিয়ে আসতে পারবে না। এ বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রী দেশকে সফলতার দিকে নিয়ে যেতে অক্লান্ত চেষ্টা করছেন উল্লেখ করে আবদুস সালাম আরও বলেন, প্রধানমন্ত্রী সড়ক পরিবহনমন্ত্রীকে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন এবং তিনি সেগুলো বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১০

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১১

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১২

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৩

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৪

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৫

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৬

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৭

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৮

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

২০
X