কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আগামী পাঁচ বছর সবার প্রতিনিধি হয়ে কাজ করব : প্রতিমন্ত্রী ইশরাক

বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কে কোন দল করে বা কে কোন দলের সদস্য—সেটি বিবেচ্য বিষয় হবে না। নির্বাচন শেষ হয়েছে, এখন আমি সকলের জনপ্রতিনিধি। আগামী পাঁচ বছর আমি সবার প্রতিনিধি হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উপলক্ষে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত বৈশাখী কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।

ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনের নির্বাচনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা, দোয়া, ভালোবাসা এবং পরিশ্রম পেয়েছি। এ জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, কলেজটির বিভিন্ন ভবন অনেক পুরোনো হয়ে গেছে এবং সেগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে। শিগগিরই শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে কলেজটি পরিদর্শন করে ভবন পুনর্নির্মাণ ও আধুনিকায়নের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। তাই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও পুনর্গঠনে সরকার কাজ করবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইশরাক হোসেন আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরকারি কবি নজরুল কলেজের চারজন শিক্ষার্থী জীবন দিয়েছেন। তাদের স্মরণে কলেজ গেটের সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এবং শহীদদের নামফলক স্থাপন করা হবে।

কলেজের হলের বিভিন্ন সমস্যা সমাধান ও সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, এটি বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং ছাত্রনেতাদের দীর্ঘদিনের দাবি, যা বাস্তবায়নে তিনি কাজ করবেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X