কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুতের দাম বাড়ালে বাজারে দাবানল ছড়াবে : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : কালবেলা গ্রাফিক্স
ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : কালবেলা গ্রাফিক্স

বিদ্যুতের দাম বাড়ানো হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দাবানল সৃষ্টি করবে বলে শঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শঙ্কার কথা জানায় দলটি।

বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাজারে নিত্যপণ্যের দাম ইতোমধ্যেই সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানো হলে তা বাজারে দাবানল সৃষ্টি করবে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য মারাত্মক চাপ তৈরি করবে।

আতাউর রহমান বলেন, জ্বালানি সংকট বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা হলেও দেশের পরিস্থিতি আরও জটিল হয়েছে সরকারের কূটনৈতিক দুর্বলতা, জ্বালানি খাতে অদক্ষতা এবং দুর্বল পরিকল্পনার কারণে। ইরান থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা স্পষ্ট হয়েছে, যেখানে ঘোষিত কয়েকটি জাহাজের অস্তিত্বই পাওয়া যায়নি।

তিনি বলেন, দেশে অর্থনৈতিক সংকট দেখা দিলেই তার দায়ভার সাধারণ জনগণের ওপর চাপানো হয়। জনগণকে ব্যয় সংকোচনে বাধ্য করা হলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রথমে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে, রাষ্ট্রীয় খাতে ব্যয় সংকোচন করতে হবে এবং কূটনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। এরপর বিদ্যুতের দাম বৃদ্ধির মতো সিদ্ধান্ত বিবেচনা করা উচিত।

কালবেলা/এফএফ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X