বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনায় আহত ডা. শংকরের খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর খোঁজ নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

বুধবার (১৫ এপ্রিল) আহত এই চিকিৎসককে দেখতে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ, আইসিইউ ইনচার্জ ও সংশ্লিষ্ট চিকিৎসকরা।

এদিন ডা. রফিকুল ইসলাম হাসপাতালে গিয়ে ডা. শংকরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসকদের সঙ্গেও তিনি বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও ডা. শংকরের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

হাসপাতালে উপস্থিত হয়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের যে কোনো দুর্যোগ, মহামারি কিংবা সংকটময় পরিস্থিতিতে চিকিৎসকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সবার আগে দায়িত্ব পালন করেন। তাই চিকিৎসকদের নিরাপত্তা এবং তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল দেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় হাম-রুবেলা গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. শংকর প্রসাদ অধিকারী। প্রথমে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কালবেলা/এমএসকেএম/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X