কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার সঙ্গে কুশল বিনিময়ের কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদের। তবে কখন কথা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট সময় তিনি উল্লেখ করেননি।

রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে এ তথ্য জানান জাপা চেয়ারম্যান।

শেখ হাসিনার সঙ্গে ৫ আগস্টের পর আপনার কোনো কথা হয়েছে কি না? উপস্থাপকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। এমনি কুশল বিনিময় করেছেন, ভালো আছেন ইত্যাদি।’

শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে; তিনি কবে ফিরবেন? বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কি না কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো কিছু আপনার সঙ্গে শেয়ার করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘না। কেমন আছেন, ভালো আছেন এমন ধরনের কথা হয়েছে।’

জিএম কাদের বলেন, ‘উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।’

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে। এনসিপির দয়ায় কি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে—উপস্থাপকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘কয়েক দিন আগেও বলেছিলাম। হঠাৎ করে এনসিপি আমাদের পেছনে লাগলো কেন? আমার একটি ধারণা হয়েছে, আমাদের ভোটব্যাংকটা তারা নিতে চায়। তারা মনে করছে হয়তো আওয়ামী লীগের ভোটব্যাংক নেওয়া সহজ হবে না। বিএনপির তো প্রশ্নই আসে না। আর তাদের তো জামায়াতের অংশই মানুষ মনে করে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘মানে এনসিপিতে জয়েন করলে সব দোষ মাপ। আর এর আগে তারা দোসর, তারা ক্রিমিনালস, তাদের ফাঁসি দিতে হবে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তো খুব একটা গ্রহণযোগ্য হবে না।’

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১০

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১২

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৩

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৪

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৫

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৭

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৮

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

২০
X