কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি শামসুদ্দোহার মৃত্যুতে গণতন্ত্রী পার্টির গভীর শোক

মো. শামসুদ্দোহা। ছবি : সংগৃহীত
মো. শামসুদ্দোহা। ছবি : সংগৃহীত

নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শামসুদ্দোহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গণতন্ত্রী পার্টি। দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদার ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতারা বলেন, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা (৮৪) ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কমিউনিস্ট পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, জনবান্ধব নেতা এবং এলাকার উন্নয়নে নিবেদিতপ্রাণ একজন সংগঠক। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি নীলফামারী-২ আসনের জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণ সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত ছিল।

গণতন্ত্রী পার্টি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X