কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে স্থগিত ও বাতিল ২ এনসিপি নেত্রীর মনোনয়ন

এনসিপি নেত্রী মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত
এনসিপি নেত্রী মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে অংশগ্রহণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের দাখিল করা মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তাদের মধ্যে মনিরা শারমিনকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমার নির্দেশ দিয়েছে ইসি।

বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।

ইসি জানিয়েছে, জামায়াত জোটের ১৩ মনোনয়নপত্রের মধ্যে ১২ জনকে বৈধ বিবেচিত হয়েছে। তবে স্থগিত করা হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র।

এছাড়া স্বতন্ত্র হিসেবে এনসিপির অপর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছে ইসি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনিরা শারমিনকে মনোনীত করেছে।

মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরিতে যোগদান করেন। ১০ম গ্রেডের কর্মকর্তা হিসেবে গত বছরের ডিসেম্বরে ব্যাংক থেকে পদত্যাগ করেন তিনি।

ইসি সূত্রে জানা গেছে, মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। তবে পদত্যাগ সংক্রান্ত বিস্তারিত তথ্য—কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন, তা না থাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত তার মনোনয়ন বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী পদত্যাগ বা অবসরের অন্তত তিন বছর পার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

মঈন উদ্দীন খান এনসিপির প্রার্থী মনিরা শারমিনের উদ্দেশ্যে বলেন, আপনি কাল দুপুর ১২টার মধ্যে কাগজপত্র দাখিল করবেন।

এদিকে অপর এনসিপি নেত্রী নুসরাত তাবসসুমের মনোনয়নও বাতিল করেছে ইসি। মূলত নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার আবেদনটি গ্রহণ করেনি।

নুসরাত তাবাসসুম মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেন। তবে এদিন বিকাল ৪টা পর্যন্ত ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান সাংবাদিকদের বলেন, ‘এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সময়ের পরে জমা দেওয়া মনোনয়নপত্র আমলে নেওয়ার সুযোগ নেই। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১০

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১১

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১২

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৬

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৭

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৮

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

২০
X