কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৩:৫৮ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকার হটাতে রাজপথ দখলে নিতে হবে : যুবদল সভাপতি

কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথ দখল করে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকার হটাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) একদফা দাবিতে কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে টুকু এ কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, এই সরকার বলেছিল ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে। বিনামূল্যে সার দিতে চেয়েছিল, দেয় নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশাহারা। লুটপাটের সরকার আমাদের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে আছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তার কথার নিন্দা জানানোর ভাষা নেই।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে কি দুটি আইন চলছে? একটি আইন বিরোধীদলের জন্য, অন্যটি সরকারিদলের জন্য। এমন দেশ পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সভাপতি বলেন, আমাদের জেগে উঠতে হবে। রাজপথ দখল করে সরকারকে হটাতে হবে। জনগণ আর কোনো স্বৈরাচার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এই অনির্বাচিত সরকারকে বিদায় করে তারপরেই আমরা ঘরে ফিরব।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে রোডমার্চপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল, আবুল কালাম আজাদ, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকীসহ দল ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১০

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১১

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১২

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৩

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৪

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৫

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৬

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২০
X