শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নারী শ্রমিকরা দ্বিগুণ বৈষম্যের শিকার : নূরুন্নিসা সিদ্দীকা

নারী শ্রমিকরা দ্বিগুণ বৈষম্যের শিকার
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমের ওপরই শিল্প ও কৃষিসহ সব খাতের উৎপাদনব্যবস্থা দাঁড়িয়ে আছে। অথচ দুঃখজনকভাবে দেশে এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন, দেশে বিপুলসংখ্যক নারী শ্রমিক রয়েছেন। কিন্তু পরিতাপের বিষয়, তারা দ্বিগুণ বৈষম্যের শিকার, একদিকে কর্মক্ষেত্রে বৈষম্য, অন্যদিকে সামাজিক নিরাপত্তাহীনতা। তাদের অধিকার রক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, রাসূলের (সা:) সুন্নাত হলো শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করা উচিত। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শ্রম আইন যথাযথ বাস্তবায়ন এবং কর্মপরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। 'আসুন, আমরা সবাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি।'

পরিশেষে তিনি দেশের সব শ্রমিকের কল্যাণ, নিরাপত্তা ও উন্নতি কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X